তামান্না পার্ক এর ভিতরে তামান্না রেস্টুরেন্টের জন্য ১ জন বাবুর্চী এবং কয়েকজন ওয়েটার প্রয়োজন, যারা খাবারের গুনগত মান বজায় রেখে নির্ধারিত রেসিপি অনুযায়ী রান্না করবেন এবং রান্নাঘর ও খাবার স্থানের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন এবং গ্রাহকের নিকট হতে খাবারের অর্ডার গ্রহন থেকে শুরু করে গ্রাহককে সকল সেবা প্রদান করে তাদের সন্তুষ্টি নিশ্চিত করবেন।
Job Responsibilities
- প্রদত্ত রেসিপি অনুযায়ী সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিশেষ খাবার প্রস্তুত করা।
- প্রতিদিনের খাবার মেনু অনুযায়ী রান্নার কাঁচা মাল ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ এবং রান্না করা।
- বাবুর্চীকে অবশ্যই বাংলা সকল খাবার, চাইনিজ খাবার, ফাস্টফুড এবং বার-বি-কিউ তৈরীর দক্ষতা থাকতে হবে।
- রান্নাকৃত খাবার যথাযথভাবে সংরক্ষণ করা এবং যথাসময়ে পরিবেশন করা।
- রান্নাকৃত খাবার ও রান্নার উপকরণগুলোর গুনগত মান যথাযথভাবে পরীক্ষা করা এবং মান নিশ্চিত করা।
- রান্নার উপকরণের স্টক মনিটর করা এবং চাহিদা অনুযায়ী রান্নার পূর্বে কর্তৃপক্ষকে অবহিত করা।
- যাবতীয় তৈজসপত্র, ডাইনিং, রান্নাঘর, ফ্রিজ প্রভৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যত্ন সহকারে ব্যবহার করা।
- রান্নাঘরে স্যানিটাইজড এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।
- রান্না ও খাবার পরিবেশন কাজে জড়িত সকল কর্মীদের কাজের তদারকি করা ও শৃঙ্খলা বজায় রাখা।
- রেস্টুরেন্ট কর্মরত সকল কর্মীদের পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা।
- উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট অন্যান্য যে কোন দায়িত্ব পালন করা।